1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী সিপরা ইয়াবাসহ আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী সিপরা ইয়াবাসহ আটক

মো: আব্দুল হালিম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
Spread the love

মো: আব্দুল হালিম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলোচিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি সিপরাকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত সিপরা বেগম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি পাড়ার বাবুল হোসেনের স্ত্রী। এসময় আরেক মাদক ব্যবসায়ী ঢাকার কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তর পাড়ার মৃত চুন্নু মিয়ার ছেলে আজাদ হোসেনকে (৪৫) আটক করা হয়।

এক বিশ্বাসযোগ্য্ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিপরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে আজাদ হোসেনসহ তাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, সিপরা খাতুন এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকায় কয়েকবার জেলেও গেছেন তিনি। জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা চালিয়ে যায়। তিনি আরও বলেন, অভিযানে আটকৃত আজাদ হোসেনও একাধিক মাদক মামলার আসামী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের দু’জনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares