1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুরাদনগরে প্রিন্সিপাল নিয়োগে ইউএনও’র হস্তক্ষেপকে স্থগিত করল হাইকোর্ট - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

মুরাদনগরে প্রিন্সিপাল নিয়োগে ইউএনও’র হস্তক্ষেপকে স্থগিত করল হাইকোর্ট

রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
Spread the love
মোঃ রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া মোঃ আরিফ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নিয়োগে ইউএনও আলাউদ্দিন ভূইয়া জনীর  বাঁধার সম্মুখীন হয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ। আইনগত ক্ষমতা না থাকায় ইউএনও অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন না মর্মে মহামন্য হাইকোর্ট ইউএনও’র জারীকৃত আদেশ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে তিন মাস আগের আনিত অভিযোগের তদন্ত করছেন তিনি।
সরেজমিনে জানা যায় , অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করণের জন্য মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনী গত ২৯ ডিসেম্বর বাইড়া মো: আরিফ স্কুল এন্ড কলেজের সভাপতি আলী ইমাম কাউছার রুবেলকে নির্দেশ দেন।
 ওই নির্দেশের বিরুদ্ধে কলেজ সভাপতি আলী ইমাম কাউছার রুবেল গত ৮ জানুয়ারি মহামান্য হাইকোর্টে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাইড়া  আরিফ স্কুল এন্ড কলেজের প্রতিনিধি কামাল উদ্দিন আহমেদকে প্রতিপক্ষ করে একটি রীট পিটিশন দায়ের করেন। মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও মো: বশির উল্লাহ’র যৌথ বেঞ্চ অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত  ইউএনও’র জারিকৃত আদেশ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। একই সাথে উক্ত বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে জবাব দাখিলের জন্য ইউএনওসহ  ৪ জনের বিরুদ্ধে রুলনিশি জারি করেন।
এ বিষয়ে কলেজ সভাপতি আলী ইমাম কাউছার রুবেল বলেন, অধ্যক্ষ নিয়োগে ইউএনওর অবৈধ হস্তক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন এবং উদ্দেশ্য প্রনোদীতভাবে গত ২২ জানুয়ারি আমার বিরুদ্ধে ৩ মাস আগের একটি অভিযোগের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। তিন মাস আগের যেই অভিযোগের তদন্ত করছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক হওয়ার পরও ইউএনও আমাকে তিন মাস পরে এসে হেনস্তা করছেন।
তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ কারীদের  সাক্ষ্য ও তথ্য প্রমানাদি নিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু তারা সভাপতির বিরুদ্ধে কোন সাক্ষ্য ও তথ্য প্রমানাদি উপস্থাপন করতে পারেননি। যার ফলে তাদেরকে সাক্ষ্য প্রামাণাদির জন্য আরো দুই দিন সময় দিয়েছি।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, “ অধ্যক্ষ নিয়োগে কোন বাঁধা নেই। মহামান্য হাইকোর্ট আমাকে জবাব দিতে বলেছেন আমি সেখানেই জবাব দিয়ে আসব। আর কলেজ সভাপতি একটু বেশীই বুঝেন এতো বেশি বুঝা ভালো না ”।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares