1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইলে র‍্যাবের পরিচয়ে প্রতারণা একজন গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

নড়াইলে র‍্যাবের পরিচয়ে প্রতারণা একজন গ্রেফতার

শেখ নয়ন, নড়াইল জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
Spread the love

শেখ নয়ন, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় র‍্যাবের অফিসার পরিচয়ে প্রতারণা অভিযোগে মুন্সি ওবায়দুর রহমান শান্ত (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত মুন্সি ওবাইদুর রহমান শান্ত উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত মুন্সী আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ সূত্রে জানা যায় যে, গত শুক্রবার ১৩ জানুয়ারি বিকালে মো. সোহেল রানা (৪০) ও মুন্সি ওবাইদুর রহমান শান্ত (৫৫) উপজেলার তুষার আলী খান (২৮) এর দের লোহাগড়া পৌরসভাধীন পোদ্দারপাড়া স্বর্ণপট্টির মোড়ে খান এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স শো-রুমে এসে ভুক্তভোগীর পারিবারিক ঝামেলা মেটানোর কথা বলে, তার ভাই রিপনের কাছে র‍্যাবের হেডকোয়ার্টার্স এর বড় অফিসার পরিচয় দেয় এবং টাকা না দিলে লোহাগড়া মধুমতি আর্মি ক্যাম্পে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার ভয় দেখায়। পরবর্তীতে মো: তুষার আলী খান উপস্থিত হলে তারা সমাধানের জন্য ৫ লাখ টাকা দাবি করে। তুষার তাদের কাছে একদিনের সময় চান।পরেন দিন শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে দাবিকৃত টাকা নিতে লোহাগড়া বাজারের চাউলের হাটে একটি দোকানে আসে প্রতারক দুইজন। পরে ৫ হাজার টাকা দেয় তারা। পুরো টাকা দিতে না পারায় তাদের উপর উত্তেজিত হয় প্রতারক দুজন। তাদের আচরণ দেখে সন্দেহ হলে স্থানিয়রা তাদের আটক করার চেষ্টা করলে মো. সোহেল রানা নামে এক প্রতারক পালিয়ে যায়। এ সময় ওবাইদুর রহমান শান্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে আটক করে। পলাতক সোহেল রানা উপজেলার লাহুড়িয়া গ্রামের মাহামুদের ছেলে।এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, রোববার সকালে ভুক্তভোগী তুষার আলী খান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে গ্রেফতারকৃত ওবায়দুর রহমান শান্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares