1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেহেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

মেহেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রিন্স আরিফ খান, মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
Spread the love

মেহেরপুর প্রতিবেদক, প্রিন্স আরিফ খান: মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে চামিলী খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান গ্রামের তার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। চামিলী মেহেরপুর জেলার সদর উপজেলাধীন মেহেরপুর পৌর গৌরস্থান পাড়ার শাহ নেওয়াজ এর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চামিলী শ্বশুড় বাড়িতে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে চামিলী পারিবারিক কলহের কারনে তার বাবার বাড়িতে চলে গেলে চামিলীর শ্বশুর চামিলীকে গত ১ মাস আগে বাগোয়ান গ্রামে নিয়ে আসে। এদিকে আজ সকালে চামিলী তার স্বামীর সঙ্গে কথাকাটা কাটি ও একটু ঝামেলা হয়েছিল এবং দুপুর দিকে সে নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। চামিলীর শ্বশুর আনছারুল শেখ প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখে চামিলীকে উদ্বার করে এবং মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চামিলীকে মৃত ঘোষণা করেন। নিহত চামিলীর নয় মাসের একটি ছেলে সন্তান আছে।
জেলা সার্কেল এসপি আজমল ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল সরেজমিনে তদন্ত করেন এবং আত্নহত্যা নিশ্চিত না করতে পারাই নিহত চামিলীর লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়।
বাগোয়ান ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় দেড় বছর আগে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌর গৌরস্থান পাড়ার শাহ নেওয়াজের মেয়ের সাথে বাগোয়ান গ্রামের আনছারুল শেখ এর ছেলে রাব্বিল এর সঙ্গে চামিলীর বিয়ে হয়।আত্মহত্যার সঠিক কারণ বলতে পারবনা।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে নিশ্চিত করা যাবে ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares