1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

মুন্সীগঞ্জে বাবার ফাঁসি চেয়ে মেয়ের মানববন্ধন 

সুমন হোসেন, বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
Spread the love
সুমন হোসেন,বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বাবার ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে মুসকান নামে ৪ বছরের এক শিশু।গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা হতে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে অংশ নেয় মুসকান ও শতাধিক নারী-পুরুষ।জেরিন হত্যার বিচার চেয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে নৈপুকুর-পাড় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নিহত জেরিনের মেয়ে মুসকান জানায়,আমার বাবা আরেকটা বিয়ে করতে চাইছিল।এজন্য বাবায় মায়রে মাইরা ফেলছে। ওড়না দিয়া পেচাঁইয়া যাইত্যা যাইত্যা মাইরা ফেলছে।আমি আমার বাবার ফাঁসি চাই।
ঘটনার বিবরণে নিহত জেরিনের মা সাহিদা বেগম জানান,আমার মেয়ে প্রথম বাচ্চা নেওয়ার পর জরায়ুতে সমস্যা হয়।ডাক্তার ২য় বাচ্চা নিতে নিষেধ করছিলো।কিন্তু ওর স্বামী জোড় করে ২য় বাচ্চা নিতে চায়।এতে আমার মেয়ে গুরুতর অসুস্থ্য হয়।পরে আমার মেয়েকে আদ্বদ্বীন হাসপাতালে চিকিৎসা করাই।সে সময় মেয়েকে বাচাঁতে জরায়ু কেটে ফেলতে হয়।মেয়ে জামাই ওর মা বোনদের কুপরামর্শে আমার মেয়েকে বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করতে থাকে। ওরা নির্যাতন করে আমার মেয়েকে মাইরা ফেলছে।মাইরা ফালানোর পরে ওরা বাথরুমে নিয়া যায় এ সময় আমার স্বামী মেয়ের মোবাইলে ফোন দিলে আমার নাতিন মুসকান বলে নানা ভাই আমার বাবা আমার মাকে মাইরা ফেলছে।পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষনা করে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:তারিকুজ্জামান জানান,এ ঘটনায় মামলার মূল আসামীকে গ্রেফতার করে আদালতের মধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।মামলাটির তদন্ত চলছে।উল্লেখ্য,গত ২৪ ডিসেম্বর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের স্বামীগৃহে রহস্যজনক ভাবে মারা যায় জেরিন।পুলিশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল হতে নিহত জেরিনের লাশ উদ্ধার করে।প্রাসঙ্গিক,নিহত জেরিন সদর উপজেলার নৈপুকুর-পাড় গ্রামের জামাল ভূইয়ার মেয়ে। ২০১৬ সালে একই উপজেলার মীরশ্বরাই গ্রামের মনির হোসেনের ছেলে মুরাদ হোসেনের সাথে তার বিয়ে হয়।বৈবাহিক জীবনে মুসকান নামে তাদের এক কন্যা সন্তান রয়েছে।এ ঘটনায় নিহত জেরিনের মা সাহিদা বেগম বাদী হয়ে মুরাদ হোসেন তার বাবা মনির হোসেন মা উম্মে কুলসুম এবং বোন মনিকা শারমিনকে বিবাদী করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে।এ ঘটনায় পুলিশ মুরাদ হোসেনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।অন্য আসামীরা পলাতক রয়েছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি