1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাবনা সাঁথিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

পাবনা সাঁথিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
Spread the love

মনসুর  আলম  খোকন,  সাঁথিয়া (পাবন)  প্রতিনিধি:
আইন লংঘন করে পাবনার সাঁথিয়ায় জনবসতি এলাকায়, আবাদি জমিতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। ইটভাটার কালো ধোঁয়ার দূষণে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি গাছগাছালি, ফলফলাদি ও ফসলের মারাত্মক ক্ষতিসহ কৃষিজমি হ্রাস পাচ্ছে।এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব অবৈধ ইটভাটা। অপরদিকে এসব ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে পরিবেশ হারাচ্ছে বৈচিত্র্য, বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
জানা যায়, সাঁথিয়া উপজেলার সেলন্দা,ধুলাউড়ি,পাটগাড়ী,কাশিনাথপুর,আতাইকুলা,সামান্যপাড়াসহ বিভিন্নস্থানে কৃষিজমিতে, জনবসতি এলাকায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারের পাশে স্থাপন করা হয়েছে ইটভাটা। সরেজমিনে দেখা যায়, উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মেসার্স সাফারী সরদার ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী জানান, ইটভাটার চিমনির কালো ধোঁয়া ও ধুলাবালি বাতাসে উড়ে আসায় শিশুরা শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে উধর্¦তন কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভাট্ াসংলগ্ন আবাসিক এলাকায় বসবাসকারীরা জানান, ইট পোড়ানের কালো ধোয়ায় বাড়িতে শিশুরাসহ নিজেরাও অসুস্থ হয়ে পড়ছে। এমনকি গাছের ফলমুল সব নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক ছোহরাব হোসেন জানান, আগে ফসলি জমি ছিল। তিনি ওই জমিগুলো জমির মালিকের নিকট থেকে বাৎসরিক লীজ নিয়ে আবাদ করতেন। কিন্তু বর্তমানে ইটভাটার মালিক অধিক টাকা দিয়ে জমির মালিকের নিকট লীজ নেয়ায় তাদের আবাদ করার মতো তেমন জমি নাই। অন্যদিকে ইটভাটার চিমনির পাশেই বৈদ্যুতিক খুঁটিতে ৩টি ট্রান্সফরমার বসানো রয়েছে। এতে যেকোন সময় দুর্ঘটনার আশংকা করছে ইটভাটার শ্রমিকসহ স্থানীয়রা। মেসার্স সাফারী সরদার ব্রিকফিল্ড ইটভাটার মালিক আব্দুল হালিম জানান, বিধি মোতাবেক তার সকল কাগজপত্র জমা দেয়া আছে। তবে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে তার সত্যতা পাওয়া যায়নি। উপজেলাতে স্থাপিত এসব ইটভাটার কোন বৈধ কাগজপত্র নেই।সাঁথিয়া স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুজয় সাহা বলেন, ইটভাটার কালো ধোয়া ও ধুলাবালিতে মানুষের ফুসফুসে ক্যানসার, শ^াসনালীর এলার্জিক, রাইসাইটিকসসহ নানা রোগে আক্রান্ত হতে পার্।েউপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, কৃষিজমিতে ইটভাটা স্থাপনের কারণে যেমন আবাদী জমি কমতে শুরু করেছে অপরদিকে জমি হারাচ্ছে তার উর্বরতা। পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপি বিকাশ চন্দ্র বলেন, ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়টা শুনেছি। এ ব্যাপারে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করার জন্য।পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পাবনা জেলায় কোন ইটভাটাকেই বর্তমানে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেয়া হয় নাই। এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, ইতোমধ্যে ইটভাটায় কাঠ পোড়ানোসহ শর্ত ভঙ্গের কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে শর্ত মেনে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যদি নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করেন,তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares