1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জয়পুরহাটে জামায়াতের মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

জয়পুরহাটে জামায়াতের মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
Spread the love

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় ১০ দফা দাবির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীরা মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আজ শনিবার সকালে বামনপুর সগুনা চারমাথা এলাকায় হঠাৎ করে জামায়াতের নেতা-কর্মীরা জঙ্গী মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৪), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩২), জেলা জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৫৪), আমিনুল ইসলাম (৪৮), শিপন (২৬), নুরনবী (২৫), ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারী মামুনুর রশিদ (২৬), শিবির কর্মী মারুফ হোসেন (১৮), মেহেদী হাসান (২০), মেশকাত শরীফ (২৩) ও সোহরাব হোসেন (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) শাহেদ আল মামুন জানান, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শনিবার সকালে ঝটিকা মিছিল করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দলটির ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনায় অভিযুক্ত করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares