1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
Spread the love
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি, ফেনীতে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবলুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাসায় যাওয়ার পথে তার উপর হামলার ঘটনা ঘটে।
পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, দেলোয়ার হোসেন সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সরকার দলীয় দুর্বৃত্তরা তার উপর স্বশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুরাল দিয়ে তার মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে এবং কিল-ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর অব্যাহত রেখেছে। প্রতিটি রক্তকণার বদলা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares