1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জয়পুরহাটে সেনা সদস্যের পরিবারে আনন্দের পরিবর্তে বিষাদ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

জয়পুরহাটে সেনা সদস্যের পরিবারে আনন্দের পরিবর্তে বিষাদ

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
Spread the love
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা গেটের সামনে  বগুড়াগামী বাসের ধাক্কায় নাইচ আলী (২৯) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দীক।
নিহত সেনা সদস্যের বাড়ি আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মহিতুর গ্ৰামের আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সেনা সদস্য নাইচ হোসেন (২৯) তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। রবিবার সকালে অনুষ্ঠানের বাজার করতে মোটরসাইকেল যোগে আক্কেলপুরে আসার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকটে বেলা ১২ টায় সিঙ্গার শো-রুমের সামনে বিপরীত দিক থেকে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন জানান, আমি ভ্যানে উঠে আক্কেলপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। সিঙ্গার শো-রোমের কাছে হঠাৎ দেখি একটি মোটরসাকেল বাসের নিচে পড়ে যায়। তখন বাসটি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থালেই তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রানা জানান, ‘নাইচ হোসেন (২৯) বাজার করে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, ‘মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাস এবং ঘাতক চালক মফিরউদ্দিন আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে’।এ দিকে আনন্দ যেন বিষাদে পরিণত হলো সেনা সদস্য নাইচে পরিবারের।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares