1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুন্সীগঞ্জ লৌহজংয়ে হেলে পড়া সেতু ভেঙে পড়ার আশঙ্কা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ লৌহজংয়ে হেলে পড়া সেতু ভেঙে পড়ার আশঙ্কা

সুমন হোসেন, বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
Spread the love
বিশেষ প্রতিনিধিঃ অনেকটা হেলে পড়া,প্লেট আলগা হওয়া ও নাট-বোল্ট খুলে যাওয়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ছাতি মসজিদ সংলগ্ন বেইলি সেতু ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান,তারা গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ সেতুতে একটি ভারী লরির ধাক্কা লাগার শব্দ পান।তবে পরদিন মঙ্গলবার দিনের বেলায় সেতুর বড় কোনো ক্ষতির চিহ্ন দেখতে না পেলেও ওইদিন সন্ধ্যায় একটি পিকআপ হেলে যাওয়া অংশে গিয়ে ধাক্কা খায়।এতে হেলে পড়া সেতুটি আরও হেলে পড়ে।সেই সাথে সেতুর একটি প্লেটের সঙ্গে আরেকটি প্লেটের অধিকাংশ জোড়া(ওয়েল্ডিং)খুলে যায়।এ যাত্রায় পিকআপটি কোনো রকমে উদ্ধার করা হয়।এরপর রাতে স্থানীয় ইউপি সদস্য শাহিন সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে অবহিত করেন।তিনি সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেন।ইউপি সদস্য শাহিন স্থানীয়দের সহযোগিতায় সেতুর দুই পাশে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় লৌহজং থেকে মাওয়া হয়ে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।বালিগাঁও থেকে মালির অংক,লৌহজং সদর হয়ে মাওয়া ও ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।সেতু বন্ধ থাকায় গণপরিবহন বালিগাঁও থেকে মাওয়া না গিয়ে মালির অংক,নওপাড়া বাজার হয়ে ঢাকা যাচ্ছে।এ ছাড়া মাওয়া-বালিগাঁও-মুন্সীগঞ্জ হাইওয়েটি জেলার অন্যতম প্রধান সড়ক।মাওয়া থেকে লৌহজং ও বালিগাঁও হয়ে মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি।ভেঙে ভেঙে যাতায়াতের ফলে যাত্রীদের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।বৃহস্পতিবার দিনভর লৌহজং থেকে ঢাকা ও মাওয়া থেকে লৌহজং সদর ও জেলা সদরগামী মানুষকে ঘুর পথে গ্রামের ভিতর দিয়ে ও বিকল্প পথে যাতায়াত করতে দেখা গেছে।সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনে কর্তৃপক্ষের উদাসীনতা ও খামখেয়ালিপনা দায়ী বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।সেতু সংলগ্ন দক্ষিণ হলদিয়া গ্রামের মাসুদ আহমেদ, সেলিম বেপারী,মাহবুবুর রহমান জানান,সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বেশ কয়েকবার পরিদর্শনে এলেও সেতু মেরামতে কোনো ব্যবস্থা নেয়নি।ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।স্থানীয় ব্যক্তিরা আরও জানান,২০১৮ সালের মাঝামাঝি সময়ে সেতু ভেঙে খালে পড়ে সিমেন্টবাহী একটি ট্রাক।এতে তিন সপ্তাহ সেখানে যান চলাচল বন্ধ ছিল।ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন,সওজ বিভাগকে সেতুর বিষয়ে চার-পাঁচবার ফোন করে জানিয়েছি।তাঁরা সময় মতো মেরামত করলে সেতুর এমন অবস্থা হতো না।সড়ক ও জনপথ(সওজ)বিভাগের উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,শ্রমিকের অভাবে সেতুর মেরামত করা সম্ভব হয়নি।১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের উত্তরবঙ্গ থেকে শ্রমিক আসতে দেরি হবে বলে জানান এ প্রকৌশলী।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares