1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মানিকগঞ্জে প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিকের মৃত্যু! - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

মানিকগঞ্জে প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিকের মৃত্যু!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
Spread the love
রাসেল হোসাইন,সাটুরিয়া,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার বাবার পিটুনিতে আহত তরুণ সোহাগ আহমেদ (১৮) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহত সোহাগের বাবা আখের আলী।নিহত সোহাগ আহমেদ মানিকগঞ্জের সাটুরিয়া  উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। তিনি স্থানীয় বাবুল মিয়ার তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন।  স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে সোহাগ আহমেদের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুর দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পরিবারের আর্থিক অবস্থা অপেক্ষাকৃত খারাপ হওয়ায় মেয়ের বাবা ও ভাই এ সম্পর্ক মেনে নেননি। গত ২১ নভেম্বর বাড়িতে গিয়ে সোহাগকে মারপিট করে আসেন তাঁরা। আহত সোহাগকে প্রথমে কর্নেল মালেক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শনিবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সোহাগ মারা যান। সোহাগের বাবা আখের আলী বলেন, ‘কাজ না করলে আমাদের এক বেলার ভাত জোটে না। কিন্তু আমার ছেলে সোহাগের সঙ্গে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আমরা গরিব হওয়ায় এ প্রেমের সম্পর্ক মেনে নেয়নি তারা। আমাদের বাড়িতে এসে ২১ নভেম্বর সোমবার আমার ছেলেকে মারপিট করে। আজ মঙ্গলবার ভোরে আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।’ সোহাগের মামা ইয়াকুব আলী বলেন, ‘আমার ভাগনেকে বাড়িতে গিয়ে সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবুর মারধরের কারণেই সোহাগ অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি এর বিচার দাবি করছি।’
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন শামীম বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাবিবুর রহমান হাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল এটা ঠিক। কিন্তু মারপিটের কোনো ঘটনা ঘটেনি।’
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ‘এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের বাবাকে থানায় আনা হয়েছে। বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares