1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো: ঝুমন মিয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
Spread the love
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে বিএনপির ১১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ মামলটি দায়ের করেন সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ভুঁইয়া।
মামলার আসামিরা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ভুঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ সিকদার, সদস্য সচিব তানভীর, বিএনপি নেতা মামুন, আমিনুল ইসলাম, সফি মেম্বার, নূরে ইয়ামিন নোবেল, সোহেল, মোক্তার হোসেন, আবুল হোসেন, মনির হোসেন, আমিনুল ইসলাম, আফজাল হোসেন, মুছা মিয়া, আজিজুল্লাহ, শহিদ সরকার, সানোয়ার হোসেন, রউফ প্রধান, শরিফ, কবির, কামাল হোসেন, লাতিফ, নেহাল উদ্দিন, মোকলেছ, শাহালম, তাজুল ইসলাম সরকার, আব্দুর রউফ, জয়নাল, আওলাদ, ফারুক, জালালসহ অজ্ঞাত ৮০ জন।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ ডিসেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় বিএনপি জামায়াতের ৭০-৮০ জন মশাল, লোহার রড, হকিস্টিক, রড, লাঠি, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে আতংক ও ত্রাস সৃষ্টি করে। এসময় ৩/৪ টি গাড়ি ভাংচুর করে তারা।  ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪ টুকরা লাল কসটেপ মোড়ানো বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২ টি পোড়া টায়ারের অংশ, মশাল মিছিলে ব্যবহৃত ৭টি পোড়া লাঠি, ৮ টুকরা ভাঙ্গা কাঁচ।
এর আগে সোনারগাঁয়ে ১৭ নভেম্বর বিকেলে মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি নেতাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ১৫ জনকে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, মহাসড়কে নাশকতার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares