1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ধামইরহাটে মানব পাচার চক্রের হোতা বাবা-ছেলে গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

ধামইরহাটে মানব পাচার চক্রের হোতা বাবা-ছেলে গ্রেফতার

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
Spread the love
রাশেদুজ্জামান,নওগাঁ জেলা প্রতিনিধি ঃ বিদেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া নওগাঁর ধামইরহাটে মানব পাচার চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফতেপুর বাজারে পানহাটি এলাকা থেকে এ চক্রের হোতা বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।গ্রেফতারকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার চকভবানী গ্রামের মৃত ছহির উদ্দিন এর ছেলে আবুল কালাম আজাদ (৬০) ও তার ছেলে আবুল হাসনাত (৩৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- নওগাঁর ধামইরহাট উপজেলার চকভবানী গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে আবুল হায়াত একজন সৌদি প্রবাসী। আবুল হায়াতকে ব্যবহার করে তার বাবা আবুল কালাম আজাদ ও ভাই আবুল হাসনাত বিদেশে উচ্চ বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে এলাকার অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাদের পাশের গ্রামের অহিদুল ইসলাম (৩৫) নামে যুবককে চাকুরীতে উচ্চ বেতনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর নামে চার লাখ ৮০ হাজার টাকা নেয়। পরে অহিদুল ইসলামকে তারা ট্যুরিস্ট ভিসায় সৌদিতে পাঠায়। সৌদি আরবে যাওয়ার পর ভুক্তভোগী অহিদুল ইসলামকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়। যেখানে একটি স্টোর রুমে প্রায় দুই শতাধিক মানুষ দেখেন অহিদুল। পরে তিনি জানতে পারেন ভুয়া একটি কোম্পানির মাধ্যমে পাচার হয়ে বিদেশে এসেছেন এবং তারা তাকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে এসেছে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি সৌদি পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২০ দিন কারাভোগ শেষে সৌদি সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। এতে ভুক্তভোগী অহিদুল অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হন। এ ব্যাপারে ভুক্তভোগী অহিদুল অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে একটি অভিযোগ করেন। অভিযোগের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।
পরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা’র নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে উপজেলার ফতেপুর বাজারে পানহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ট্যুরিষ্ট ভিসা, একটি পাসপোর্ট ও সৌদি কারাগারের মুক্তিপত্র উদ্ধার করা হয়।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ঘটনায় ভুক্তভোগী অহিদুল ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares