1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার  - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার 

রাকিব হাসান আকন্দ, শ্রীপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
Spread the love
রাকিব হাসান আকন্দ,  শ্রীপুর  উপজেলা  প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে স্কুল ছাত্র নাজমুল হাসানের (১৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর এলাকার গভীর গজারী বন থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে। রবিবার (৬ নভেম্বর) সকালে খবর পেয়ে জয়দেবপুর থানায় গিয়ে স্বজনেরা ওই ছাত্রের ছবি দেখে লাশ শনাক্ত করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বুধবার (২ নভেম্বর) বিকেলে নিজ বাড়ী থেকে ওষুধ কেনার জন্য বাজারে গিয়ে আর বাড়ী ফিরেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিখোঁজ নাজমুল হাসানের জেঠাতো ভাই মামুন মিয়া শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয় অজ্ঞাত পরিচয় ব্যাক্তি একটি মোবাইল নাম্বার নাজমুল হাসানের পরিবারের নিকট টাকা দাবী করে। ওই মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করে মোবাইলটির অবস্থান ঝিনাইদহ দেখা যায়। এ সময়ের মধ্যে জিএমপি সদর থানা পুলিশ নিখোঁজ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহতের জ্যাঠাত ভাই মামুন মিয়া জানান, নাজমুল বুধবার বিকেলে জৈনাবাজারে ওষুধ কিনতে গিয়ে আর বাড়ি ফিরেনি। রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) শ্রীপুর থানায় তিনি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। রবিবার (৬ নভেম্বর) খবর পেয়ে জিএমপি সদর থানায় গিয়ে স্বজনেরা নাজমুলের লাশ শনাক্ত করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের গভীর গজারী বন থেকে অজ্ঞাত কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের পর নিহতের স্বজনেরা গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares