1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সপ্তাহ না ঘুরতেই ফের কমলো সোনার দাম - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সপ্তাহ না ঘুরতেই ফের কমলো সোনার দাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
Spread the love

সপ্তাহ না ঘুরতেই ফের কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার (১ ডিসেম্বর) এক বৈঠকে বাজুস সোনার ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
দাম কমানোর ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে এখন খরচ পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। বুধবার (২ ডিসেম্বর) থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে। সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। ফলে টানা দুই সপ্তাহে দেশের বাজারে সোনার দাম কমলো ৩ হাজার ৬৭৩ টাকা। অবশ্য গত ১৫ অক্টোবর সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি।
বুধবার থেকে সোনার নতুন দাম— ২১ ক্যারেট প্রতি ভরি ৬৯ হাজার ৫১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কার প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সে কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তারপর হঠাৎ করেই বিশ্ববাজারে কমতে থাকে সোনার দাম। দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও সোনার দাম এক হাজার ১৬৬ হাজার টাকা কমানো হলো।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares