1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

শেখ হাসিনা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনো পরাজিত হবেন না, তিনি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে।

আজ সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের লক্ষ্যে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

জনগণের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের  বিএনপিসহ একটি চিহ্নিত মহলের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা দেশ-বিদেশে শেখ হাসিনার উন্নয়ন, জনপ্রিয়তা ও সততার বিরুদ্ধে  ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব পাকিস্তান আমলে ভালো ছিলেন বলে যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পাকিস্তানপন্থীদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না, এটাই আমাদের শপথ।

ওবায়দুল কাদের আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজেই মির্জা ফখরুল পাকিস্তানের পক্ষ নিলে তো আওয়ামী লীগের গাত্রদাহ হবেই।

আওয়ামী লীগ কখনো আক্রমণকারীর ভূমিকায় নয়, আওয়ামী লীগ সংযমী তবে সতর্ক থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি হামলা-মামলায় জড়িত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি এ বিষয়ে  তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অন্যান্য কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি