1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেরপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

শেরপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
Spread the love
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুরে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মঞ্জুর হোসেন (৫৫) নামের অটোচালক নিহত ও জবেদা বেগম (৫৫) এক যাত্রী আহত হয়েছেন। নিহত মঞ্জুর হোসেনের বাড়ি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী গ্রামে।
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের নওহাটা খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত অটোরিকশার যাত্রী জবেদা বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস জামালপুরের বকশীগঞ্জ যাওয়ার সময় শহরের নওহাটা খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোচালক মঞ্জুর হোসেন ও যাত্রী জবেদা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক মঞ্জুর হোসেনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো ও বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares