1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হল-মার্কের ননফান্ডেড ১২শ কোটি টাকার অনুসন্ধান শুরু - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

হল-মার্কের ননফান্ডেড ১২শ কোটি টাকার অনুসন্ধান শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
Spread the love

হল-মার্কের ননফান্ডেড ১২শ কোটি টাকার অনুসন্ধান শুরু

রিপোর্টার


  • আপডেট :
    মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ননফান্ডেড (ঋণসুবিধা) অংশের ১২শ কোটি টাকার অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে আট সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে কমিশন। এর আগে এই দুর্নীতির ফান্ডেড অংশ নিয়ে দুদক মামলা ও চার্জশিট দিয়েছিলো, এবার নন ফান্ডেড অংশ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে হল-মার্ক গ্রুপের ননফান্ডেড ঋণ জালিয়াতির পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। ২০১২ সালে এ বিষয়ে অনুসন্ধান শুরুর পর ২০১৩ সাল থেকে এই অনুসন্ধান স্থগিত রাখে কমিশন। ফান্ডেড ও ননফান্ডেড সব মিলিয়ে হল-মার্কের মোট ঋণের পরিমাণ সাড়ে চার হাজার কোটি টাকার বেশি। যার পুরোটাই খেলাপি। সোনালী ব্যাংকের শুধু হোটেল রূপসী বাংলা শাখা থেকেই ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয় হল-মার্ক গ্রুপ।
এসব ঘটনায় হল-মার্ক ও ব্যাংকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা করে কমিশন। এর মধ্যে প্রথমে ২০১২ সালের ৪ অক্টোবর ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মাতের অভিযোগে ২১ জনকে আসামি করে ১১টি মামলা করা হয়।
মামলাগুলোর তদন্ত শেষে ২০১৩ সালের ৭ই অক্টোবর ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১২ সালে হল-মার্কের সহযোগী বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের নামে আরও অর্থ আত্মসাতের অভিযোগে কমিশন ৩৫ জনকে আসামি করে আরও ২৭টি মামলা করে।
পরে মামলাগুলো তদন্ত করে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। কিন্তু ননফান্ডেড প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের বিষয়টির অনুসন্ধান ২০১৩ সাল থেকে সাময়িক স্থগিত থাকে। সাত বছর পর এখন আবার সেই অনুসন্ধান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares