1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাঁদপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

চাঁদপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
Spread the love

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি : চাঁদপুর: চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় আদরী রানী চক্রবর্তী (৫০) নামে নারীর সাথে প্রতারণা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় ৪ প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। লুন্ঠনকৃত স্বর্ণালংকারও পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।রোববার (৭ আগষ্ট) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন-বরিশালের হিজড়া থানার মো. মিঠু (২৭), নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মো. শামীম (২৫), একই উপজেলার মো. লাল চাঁন (১৯) ও মো. রিফাত (২০)।পুলিশ জানায়, গত ২৪ জুলাই চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার তালুকদার প্লাজার ভিতরে অজ্ঞাতনামা প্রতারকরা পুরান বাজার ঘোষপাড়ার নারায়ন চক্রবর্তীর স্ত্রী আদরী রানী চক্রবর্তীর সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে তার গলায় থাকা ১ ভরি ওজনের ০১টি স্বর্ণের চেইন, আট আনা ওজনের ১ জোড়া কানের দুল, ছয় আনা ওজনের চারটি আংটিসহ সর্বমোট ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫হাজার ৫শ’ টাকা নিয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্থ নারী বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।এ ঘটনার একমাস পর শনিবার (৬ আগষ্ট) বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের কালীবাড়ী এলাকায় অভিযান করে উল্লেখিত প্রতারকদের গ্রেফতার করেন। অভিযোগকারী ওই নারী ডিবি কার্যালয় এসে তাদেরকে সনাক্ত করেন।পরবর্তীতে পুলিশ সুপার মো. মিলন মাহমুদরে নির্দেশে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের একটি টিম ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত প্রতারক সদস্যদের স্বীকারোক্তি মতে পলাতক আসামী রাসেল এর স্বর্ণের দোকান হতে ওই নারীর ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করেন।এদিকে গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা জানান, তাদের প্রতারক চক্রের লিডার জালাল এর সহযোগিতায় তারা বিভিন্ন এলাকায় প্রতারনামূলক কার্যক্রম রে থাকে। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় প্রতারক চক্রের আট থেকে দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছে বলে জানান।চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রতারণার শিকার আদরী রাণী চক্রবর্তী অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হবে। তাদের সহযোগী পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares