1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

টাকা ছিনতাইয়ের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
Spread the love
আবুল হাসনাত রিন্টু,ফেনী প্রতিনিধিঃ- ফেনী জেলার পরশুরাম উপজেলায় বিলোনিয়া ইমিগ্রেশন সীমান্ত পথে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে আসার সময় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ারুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইউপি সদস্য সরোয়ারুলসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করেন গোবিন্দ বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিক।স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মতাই গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাস বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বৈধ ভাবে পরশুরাম বিলোনিয়ার ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করে। পরে সিএনজি যোগে পরশুরাম বাজার যাওয়ার পথে বাজারের কাছাকাছি পৌঁছালে সরোয়ারুল করিম চৌধুরী মেম্বারের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী ওই যুবককে জোর পূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। পিস্তল দিয়ে ভয়ভীতি দেখায় এবং লাঠি দিয়ে পিঠিয়ে আহত করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ বাংলাদেশি ৭০ হাজার টাকা ও ভারতীয় রুপি ১০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর সে ইউপি সদস্য সারোয়ারুল কে প্রধান আসামি করে আরো অজ্ঞাত ৪ জনের নামে মামলা দায়ের করেন।অভিযুক্ত বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ারুল করিম চৌধুরী জানান, গোবিন্দ বিশ্বাসের কাছে তিনি একটি মোটরসাইকেলের টাকা পাওনা ছিল সে টাকার জন্য তাকে আটক করা হয়েছিল। টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলে তাকে স্বসম্মানে  ছেড়ে দেয়া হয়।পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভারতের নাগরিক গোবিন্দ বিশ্বাসকে জোর পূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ভয়ভীতি দেখায় এবং তার সঙ্গে থাকা নগদ টাকা, ভারতীয় রুপি এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা দিয়েছে। সেই মামলার আসামি হিসেবে পুলিশ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি