1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

রথ উৎসবে দেশ-বিদেশের লক্ষাধিক লোকের সমাগম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
Spread the love

ওমর ফারুক চাঁদপুর: চাঁদপুরে কচুয়ার সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে।শুক্রবার (২ জুন) বিকেলে লক্ষাধিক পূণ্যার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে ১৫৪তম রথ উৎসব শুরু হয়।এসময় সাচার জগন্নাথ দেবের মূল মন্দির থেকে লম্বা রশি দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় দেড় শ বছরেরও পুরনো এই রথটিকে।এতে দেশ-বিদেশের লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।তবে আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আয়োজন কমিটির নেতা বটু কৃষ্ণ বসু জানান, করোনা পরিস্থিতিতে বিগত দুই বছর বন্ধ থাকার পর এবার নতুন করে রথ উৎসব শুরু হওয়াতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ সাহা জানান, এবারের উৎসবে সাচারে প্রাণের মেলা বসেছে। কারণ, একসঙ্গে এত পূণ্যার্থীর অংশগ্রহণ এক অবিস্মরণীয় ঘটনা।ভারতের ত্রিপুরা থেকে আগত বিজয় বসাক জানান, সাচারের জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রা সম্পর্কে অনেক ইতিহাস শুনেছেন। কিন্তু সরাসরি তা দেখা হয়নি। তবে এবার পরিবারের সদস্যদের নিয়ে তা উপভোগ করতে পেরেছেন।এদিকে, সাচারের কারুকাজ খচিত মন্দির এবং কাঠের তৈরি প্রাচীন রথ দেখে দারুণ খুশি দেশ ও বিদেশ থেকে আসা পূণ্যার্থীরা।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, উৎসবকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে কেউ বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা করতে না পারে।অন্যদিকে রথ উৎসবকে কেন্দ্র করে সাচারে বিভিন্ন পণ্য-সামগ্রীর মেলা বসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৫৪ বছর আগে সাচারের জমিদার গঙ্গা গোবিন্দ সেন এই রথযাত্রা উৎসবের প্রচলন করেন। তারপর থেকে সেখানে বেশ জমজমাট পরিবেশে রথ উৎসব উদযাপিত হয়ে আসছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি