1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সেতু পাড়ি দিতে প্রস্তুত দেড় হাজার যাত্রীবাহী বাস - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

সেতু পাড়ি দিতে প্রস্তুত দেড় হাজার যাত্রীবাহী বাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
Spread the love

পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে সুগম হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রা। রোববার থেকে গণপরিবহনে পদ্মা সেতু পাড়ি দেবে দুই পাড়ের মানুষ। সেতু পাড়ি দিতে এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে দেড় হাজার যাত্রীবাহী বাস। জেলায় জেলায় তৈরি হচ্ছে আরও নতুন বাস। বিভিন্ন স্টাইল আর রং-বেরঙয়ে সাজানো হচ্ছে এসব বাস। ?পদ্মা সেতু হয়ে চলাচল করতে যাওয়া বাসের ভাড়া নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই সংস্থাটি। এতদিন যেসব জেলায় বিআরটিসি বাস ছিল না, এমন জেলায়ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি দুই ধরনের বাস নামাচ্ছে তারা। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন পরিবহন কোম্পানি বাসের ভাড়া নির্ধারণ করে টিকিট বিক্রি শুরু করেছে।  সংশ্লিষ্টরা বলছেন- ২৬শে জুন দুই পাড়ের গণপরিবহন চলাচল করবে।সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের বাস সাজিয়ে রাখা হয়েছে। অপেক্ষায় চালক ও স্টাফরা। প্রথম দিন থেকেই বাস চালাবে এনিয়ে অনেকেই খুঁশিতে আত্মহারা। নতুন নতুন রুট সৃষ্টি হওয়ায় খুশি তারা। সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালু হওয়ার দিন থেকেই ৬০টি পরিবহন কোম্পানি প্রায় দেড় হাজার বাস সায়েদাবাদ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করবে। শরীয়তপুরে শতাধিক বাস প্রস্তুত করা হয়েছে। ফরিদপুর ও মাদারীপুর জেলার বাস মালিকরা নতুন বাস নামাচ্ছেন। প্রস্তুতি নিতে পিছিয়ে নেই সারা দেশে চলাচলকারী পরিবহন গ্রুপগুলোও। পরিবহন কোম্পাানিগুলো সায়েদাবাদ যাত্রাবাড়ী এলাকায় কাউন্টার খুলে বসেছেন। অনেকেই নতুন করে জায়গা খুঁজছেন। আগে যেসব পরিবহন মালিক গাবতলী থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বাস চালাতেন তারাও এখন সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছেন।  সাকুরা পরিবহন (প্রা.) লিমিটেডের একাধিক কর্মকর্তা বলেন, পদ্মা পাড়ি দিতে সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু অপেক্ষা। ইতিমধ্যে ২৬শে জুন থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা, বরিশাল, খুলনা, যশোর এসব রুটে চলবে। আমাদের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে।  গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, প্রথম দিন থেকেই আমরা ৩০টি বাস চালু করবো। এগুলো তিনটি রুটে চলবে। ঢাকা-খুলনা-সাতক্ষীরা রুটে ১০টি, ঢাকা-যশোর-বেনাপোল রুটে ১০টি, ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ১০টি করে বাস চলবে। বন্যার কারণে অনলাইনে কিছুটা কম টিকিট বিক্রি হচ্ছে। তবে অফলাইনে যথেষ্ট টিকিট বিক্রি হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা বাসের সংখ্যা বাড়াবো। সায়েদাবাদে কয়েকটি বড় কোম্পানির বাস ছাড়া ছোট ছোট কোম্পানির বাস সেখানে রাখার পরিবেশ নেই। নেই কাউন্টার। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সূত্র জানায়, আগের মতো ফেরি পথেও চলবে বিআরটিসি বাস। পদ্মা সেতু পারাপারে নতুন ৬০ থেকে ৭০টি বাস বিভিন্ন রুটে চালানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলো সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে। ইতিমধ্যে গাবতলী থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের অনেক কোম্পানি পদ্মা সেতু হয়ে বাস চালাতে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে মাওয়া হয়ে ১৩টি পথে বেসরকারি কোম্পানির বাস চলাচলের অনুমতি আছে। বিআরটিসির অনুসারে, বর্তমানে ফেরি পারাপারের মাধ্যমে ঢাকা থেকে খুলনা ও যশোরে ১৬ থেকে ১৭টি বাস চলাচল করে। বরিশাল থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত চলে ১৫টি বাস। তবে এগুলো ফেরি পার হয়ে ঢাকায় আসে না। পদ্মা সেতু চালুর পর এগুলো বরিশাল থেকে ঢাকা পর্যন্ত চালুর পরিকল্পনা করছে সরকার।  বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, পদ্মা সেতু পারাপারে বিআরটিসির বাস চালু হবে। পর্যায়ক্রমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলাতেই চলবে বাস। তবে কতগুলো বাস নামানো দরকার এবং কোন কোন পথে চলাচল করবে, এসব বিষয় নিয়ে কাজ চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares