1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শ্রীপুরে পোশাক শ্রমিককে গলা টিপে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

শ্রীপুরে পোশাক শ্রমিককে গলা টিপে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
Spread the love

গাজীপুর প্রতিনিধি:রাকিব হাসান আকন্দ :গাজীপুরের শ্রীপুরে অটো রিক্সা কেনার টাকা না দেয়ায় পোশাক শ্রমিক স্ত্রী মদিনা বেগমকে (৩৫) গলা টিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের ছোট বোন নাসিমা আক্তার। সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড (ফখরুদ্দিন মোড়) এলাকার ভাড়া বাড়ি থেকে পুলিশ ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী মাসুদ মিয়া পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত মদিনা ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার চর আলগী গ্রামের মোখলেছ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আসকার আলীর ছেলে মাসুদ মিয়ার স্ত্রী। মদিনা শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার ডেনিমেক লিমিটেড পোশাক কারখানায় ফিনিশিং শাখার অপারটের পদে চাকুরি করতো। তার স্বামী মাসুদ মিয়া পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল কারখানায় ডাইং সেকশনের অপারেটর পদে চাকুরি করতো।নিহতের ছোট বোন নাসিমা আক্তার জানান, গত কয়েকদিন যাবত মদিনার স্বামী ব্যাটারিচালিত অটোরিক্সা কেনার জন্য তার বোনের কাছের টাকা চায়। টাকা না দেয়ায় গত এক সপ্তাহ যাবত তাদের মাঝে প্রায়ই ঝগড়া হয়ে থাকে। রবিবার (১২ জুন) রাত ১০ টায় কারখানা থেকে আসলে আবারো তাদের মাঝে ঝগড়া হয়। পরে তার দুই মেয়ে এবং ছেলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের বারান্দায় মদিনার ঝুলন্ত লাশ দেখতে পায়। তারা স্বামী-স্ত্রী দুই মেয়ে মরিয়ম আক্তার (১২), জান্নাতুল ফেরদৌস (১০) এবং ছেলে মাহফুজুর রহমানকে (দেড় বছর) নিয়ে ওই এলাকার শাহজাহান শাহীনের বাড়ীতে ভাড়া থাকতো। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা ।

 

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares