1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা

রিজার্ভে ভাটার টান ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
Spread the love

রিজার্ভে আচমকা ভাটার টান ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকার। বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের বড় অবলম্বন রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে দুনিয়াজুড়ে থাকা বাংলাদেশের ৮১টি মিশনকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত ওই চিঠিতে রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে জরুরিভিত্তিতে কিছু ব্যবস্থা নিতে মিশন প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।মন্ত্রণালয়ের নির্দেশনা এবং মিশনের স্বপ্রণোদিত উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি আগামী ১৫ই জুনের মধ্যে সরকারকে জানানোর টাইম ফ্রেমও বেঁধে দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সরকার রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখার লক্ষ্যে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত অনাবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স বৈধ পথে দেশে প্রেরণের ক্ষেত্রে মিশনসমূহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। মিশনসমূহের অধিক্ষেত্রভুক্ত অঞ্চলসমূহে বাংলাদেশের তফসিলি ব্যাংকসমূহের অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে উত্তম পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন।এছাড়া, দূতাবাসসমূহের পক্ষ থেকে উক্ত ব্যাংক অফিসগুলোতে দৈনিক রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা এবং বাংলাদেশি গ্রাহকের তালিকা সংগ্রহ করে ফোনে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করা প্রয়োজন। তাছাড়া, মিশনে সংরক্ষিত প্রবাসী বাংলাদেশিদের তালিকা ব্যবহার করেও এ বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট ইত্যাদিতেও রাষ্ট্রদূত বা মিশন প্রধানের পক্ষ হতে অনুরোধ সংবলিত ভিডিও বার্তা প্রচার করা যেতে পারে। চিঠিতে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উপরে বর্ণিত নির্দেশনাগুলোর বাস্তবায়ন ছাড়াও মিশনের সুবিধামতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি