1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইউক্রেইনের স্বপ্ন ভেঙে কাতার বিশ্বকাপে ওয়েলস - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

ইউক্রেইনের স্বপ্ন ভেঙে কাতার বিশ্বকাপে ওয়েলস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
Spread the love

নিজেদের ভুলে দেশটির বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল আত্মঘাতী গোলে। তাদের হারিয়ে কাতারের টিকেট পেল ওয়েলস। ঘুচল তাদের প্রায় সাড়ে ছয় দশকের অপেক্ষা।কার্ডিফে রোববার বাছাইয়ের প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ওয়েলস। যেখানে বড় অবদান আছে গ্যারেথ বেলের। তার ফ্রি-কিক প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় লেগে জড়ায় জালে। আগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালের আসরে কোয়ার্টারে-ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা। ৬৪ বছর পর আবার তাদের দেখা যাবে বিশ্ব মঞ্চে।

১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ছিল ইউক্রেইনের সামনেও। পূরণ হলো না তাদের আশা। ২০০৬ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি।ওয়েলসের বিপক্ষে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে ইউক্রেইন। গোলের জন্য তাদের ২২ শটের ৯টি ছিল লক্ষ্যে। যার বেশিরভাগ ব্যর্থ করে দেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসি। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

প্লে-অফ সেমি-ফাইনালে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আসা ইউক্রেইন চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায়। মিডফিল্ডার রুসলান মালিনভস্কির বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান হেনেসি। একাদশ মিনিটে ইলিয়া জাবারনির প্রচেষ্টাও রুখে দেন তিনি।

বেলের নৈপুণ্যে ৩৪তম মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে তার ফ্রি-কিক হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান ইউক্রেইন অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ওয়েলস খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares