1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি গায়েবানা দলের সঙ্গে সংলাপ করছে : তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই

বিএনপি গায়েবানা দলের সঙ্গে সংলাপ করছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
Spread the love

বিএনপি তাদের জোটের দলগুলোর সঙ্গে অর্থাৎ নিজেরা নিজেদের সঙ্গে এবং কিছু গায়েবানা দলের সঙ্গে সংলাপ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি বিএনপি যেসব দলের সঙ্গে সংলাপ করছে, তারা বিএনপির কথিত ২২ দলীয় জোটভুক্ত, যদিও ২২ দল থেকে কিছু পালিয়ে গেছে। অর্থাৎ নিজেরা নিজেদের সঙ্গে সংলাপ করছে। আর অন্য কিছু দলের সঙ্গে তারা বৈঠক করার পরই কেবল আমরা জানতে পারছি যে, সে ধরনের দল বাংলাদেশে আছে, যাদের অনেকের কোনো নিবন্ধনই নেই। নিবন্ধনহীন পত্রিকাকে যেমন সাংবাদিকরা গায়েবানা পত্রিকা বলে, এ দলগুলোও তেমনি গায়েবানা দল। এদের সঙ্গে বিএনপির সংলাপ শুধু হাস্যকর নয়, এতে বিএনপির রাজনৈতিক দৈন্যই প্রকাশ পাচ্ছে।’

এ সময় শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে যেখানে রক্ত লাগে সেখানে রক্ত দেওয়া এবং সার্বিক সহযোগিতা করার জন্য। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। বিষয়টি দুর্ঘটনা না নাশকতা সেটিও খতিয়ে দেখা হবে। কারণ এতবড় একটি ঘটনা সত্যিকার অর্থে দুর্ঘটনা, নাকি নাশকতা- সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।’

এর আগে মন্ত্রী ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, অপরাধ বিষয়ক প্রতিবেদন করতে গিয়ে তাদেরকে অনেক সময় বড় ঝুঁকির সম্মুখীন হতে হয়। একইসঙ্গে কোনো রিপোর্ট করার সময় কারো ব্যক্তিগত গণ্ডিতে যেন অনুপ্রবেশ না হয়, আইন দ্বারা সুরক্ষিত অধিকার যাতে খর্ব না হয়, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন উল্লেখ করে এ বিষয়ে রিপোর্টারদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রেস ইনস্টিটিউটকে নির্দেশনা দেবেন বলে জানান হাছান মাহমুদ।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহসভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য মো. আমানুর রহমান রনি, সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ জাকারিয়া মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময়ে অংশ নেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares