1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
Spread the love

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’।  ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।  খবর এএফপির। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে। এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে।সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে।

এ সময় পুতিন বলেন, আজভ সাগরস্থ ইউক্রেনের মারিউপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজভ সাগরের এ পথ দিয়েই কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে। যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর, বিশেষ করে ওডেসাও ব্যবহার হতে পারে। তবে তিনি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোর আশপাশ থেকে দেশটিকে মাইন সরাতে বলেছেন। এর বিনিময়ে রাশিয়া জাহাজগুলোকে নিরাপদে যেতে দেবে। এ সময় তিনি আরও বলেন, রোমানিয়া, হাঙেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদীপথও ব্যবহার করা যেতে পারে। তবে বেলারুশ হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ, সহজ এবং সুলভ হবে। ওই পথ দিয়ে বাল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে। সেখান থেকে বাল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যেকোনো জায়গায় যাওয়া যাবে। তবে পুতিন বলেছেন, রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটা শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে। এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares