1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুর হাসপাতালে ভর্তি রোগীর মরদেহ বৈরান নদী থেকে উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

গোপালপুর হাসপাতালে ভর্তি রোগীর মরদেহ বৈরান নদী থেকে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
Spread the love

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীর লাশ মিললো বৈরান নদীতে। বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৭৬)। সে পৌরশহরের সূতি পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

জানা যায়, দুই মেয়ের জনক বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান। স্ত্রী বিয়োগের পর নানা কারণে স্বজনদের সাথে দূরত্ব তৈরি হয়। ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক বৈকল্য। তিনি নিজ বাড়ি ছেড়ে উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন।

গত ২৭ মে জ্বর ও পেট ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার সবার অজান্তে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসাবে লাশটি উদ্ধার করা হয়। পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে লাশ সনাক্তে সক্ষম হন। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares