1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি- জিএম কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি- জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
Spread the love

শিরোমণি ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। তিনি বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দূর্ঘটনারোধে কার্যকর কোন পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে ১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৬ জনই মোটর সাইকেল আরোহি। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এরমধ্যে মোটর সাইকেল আরোহি ছিলেন ৯৭ জন। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। তিনি বলেন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবোরের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসছে। প্রতিদিন এমন মর্মান্তিক দূর্ঘটানার খবর শুনতে চায় না দেশের মানুষ।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে। সড়ক দূর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares