1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
Spread the love

ঢাকা, মঙ্গলবার, ০৩ এপ্রিল- ২০২২ : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এসময় তিনি বিশ^ মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে নেতা-কর্মী, সুধীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিশ^ শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহামারি করোনার কারণে গেলো কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে। তিনি বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই স্বচ্ছল ব্যক্তিরা যেন অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেনো সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন। তিনি বলেন আগামী নির্বাচনে তিনশো আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।  অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোন বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবেনা। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু, আন্দোলন করে বিএনপি কোন দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছেনা দলটির প্রতি।এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ড. নুরুল আজহার শামীম, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সুলতান আহমেদ সেলিম, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares