1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দারুল আরকাম মাদ্রাসা দক্ষিণাঞ্চলীয় শিক্ষকদের ঐক্যমত পোষণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

দারুল আরকাম মাদ্রাসা দক্ষিণাঞ্চলীয় শিক্ষকদের ঐক্যমত পোষণ

মো. সাখাওয়াত হোসেন , নিজস্ব প্রতিবেদক। ইডেটর- জুবায়ের চৌধুরী কাজল
  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সার্বিক উন্নয়নে কাজের স্বার্থে দক্ষিণ অঞ্চলের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে (পদ্মার এপার) দক্ষিণাঞ্চলীয় শিক্ষকগণ ঐক্যমত পোষণ
করেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় গোপালগঞ্জ সদর বেদগ্রাম বাজার জামে মসজিদে এ আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার দক্ষিণাঞ্চলের প্রায় ২০টি জেলার শিক্ষক প্রতিনিধিগণ ঐক্যমত পোষণ করেন।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক প্রতিনিধিগণ প্রকল্প দ্রুত পাশের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে যাতে করে দারুল আরকাম মাদরাসা প্রকল্প দ্রুত (পাশ) বাস্তবায়ন হয়, সেই লক্ষে সকল শিক্ষকগণ একসাথে কাজ করার জন্য একাগ্রতা প্রকাশ করেন। সকলে যার যার স্থান থেকে সহযোগিতা করবেন এবং আগামীতে একসাথে পথ চলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার মত প্রকাশ করেন। পাশাপাশি দারুল আরকাম শিক্ষকদের স্বার্থে সকল বিষয় জোড়ালোভাবে সমন্বয় করে তা বাস্তবায়ন করবে বলেও সকলেই একমত হন।

আলোচনা সভা সুন্দর ও সফলভাবে সমাপ্তি করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন দক্ষিণাঞ্চলের শিক্ষকদের ঐক্যমত গঠনের আহব্বায়ক, দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সদরের ইফা’র ফিল্ড সুপার-ভাইজার মাওলানা মো. আব্দুর রশিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সকলের সুপরিচিত, স্বনামধন্য হাফেজ মাওলানা মো. জাকির হোসেন গোপালগঞ্জী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
মাওলানা মো. ইকরাম শরীফ মাদারীপুর, মাওলানা আলম হোসেন ফরিদপুর, মাওলানা মো. নুরুল হুদা পিরোজপুর, হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন ফরিদপুর, মাওলানা মিশকাত হুসাইন মাদারীপুর, মাওলানা মো. নাসিম হোসেন বাগেরহাট, মাওলানা মো. ইস্রাফিল গোপালগঞ্জ, মাওলানা মো. সানাউল্লাহ বাগেরহাট, মাওলানা মো. গোলাম মোস্তফা গোপালগঞ্জ, মাওলানা মো. হেদায়েতুল্লাহ শরিয়তপুর, মাওলানা নায়েব আলী, মাওলানা মো. আবুল হাসান প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষক কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত হওয়া বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন বলেন, “দক্ষিণাঞ্চলের শিক্ষকদের আজকের এই ঐক্যমত পোষণের মূল লক্ষ হচ্ছে দারুল আরকাম মাদরাসা প্রকল্প যাতে দ্রুত সময়ের মধ্যে পাশ হয় সে লক্ষে কাজ করা এবং যে বা যারা সে লক্ষে কাজ করবে তাদেরকে জোড়ালোভাবে সার্বিক সাহায্য-সহযোগীতা করা”।

উল্লেখ্য, দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares