1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

গোপালপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
Spread the love

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে গতরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, এতে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ের মাত্রা ছিল ইদানিংকালের সবচেয়ে বেশি, বিগত ১০বছরে বয়ে যাওয়া ঝড় গুলোর মধ্যে এতো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি। অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে, রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, ছোটখাটো অনেক ঘর ভেঙে পড়েছে, পল্লী বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ব্যাহত রয়েছে বিদ্যুৎ সেবা। ঝড়ে মৌসুমী ফল আম ও কাঠাল ঝরে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পল্লী বিদ্যুৎ এর গোপালপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ মাজহারুল ইসলাম জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ১২টি পোল উল্টে গেছে, বেশকিছু ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও অসংখ্য স্থানে তার ছিঁড়ে গেছে, এসব কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এসব মেরামত করতে আমাদের কর্মীরা কাজ শুরু করেছে, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান: ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় সরানোর কাজ শুরু করে রাস্তা স্বাভাবিক করছে, এছাড়াও উপজেলার হাউলভাঙ্গায় বজ্রপাতে খড়ের গাদায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিম আল রাজি জানান, বিভিন্ন গ্রাম থেকে আসা ঝড়ের কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, ১জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি