1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরে গরু চুরির অভিযোগে আটক ১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

গোপালপুরে গরু চুরির অভিযোগে আটক ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
Spread the love

টাংগাইলের গোপালপুরের দক্ষিন পাথালিয়া থেকে গরু চুরির অভিযোগে বনমালী রাঘববাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মো: লুৎফর রহমান (৪২)কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়, মজিদপুর এলাকায় আসলে স্হানীয় লোকজনের সন্দেহ হলে, তারা লূৎফরকে গরু সহ আটক করে পুলিশকে খবর দেয়, এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে লুৎফর রহমানের অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের মৌখিক জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করে লুৎফর রহমান, তারসাথে থাকা দুই সহযোগী দক্ষিন পাথালিয়া গ্রামের আব্দুল মজিদ ওরফে গেন্দার ছেলে মো: আবুল কালাম ( ৪০) ও একই গ্রামের লালুর ছেলে ফিরোজ ( ৩৫ ) বলে জানায় ।
দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রনি আহমেদ হীরা (৩৫) জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় লাল রঙ্গের গাভীটি গোয়ালে বেঁধে দরজা আটকে ঘুমাতে যাই, সেহরি খেতে উঠে গোয়ালের কাছে গেলে দরজা খোলা দেখে ভিতরে যেয়ে দেখি গরুটি নেই, এসময় চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী এগিয়ে আসে , পাশের গ্রাম মজিদপুরের লোকজন গরু সহ চোরকে আটক করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই লুৎফর রহমানের নামে মাদক, চুরি, ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২০১৯ সালে মাদকসহ লুৎফরকে আটক করে র্যাব

এলাকাবাসীর দাবি, সে চিহ্নিত ও ধারাবাহিক অপরাধী। কিছুদিন আগেই পুলিশ পুরনো মামলায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়, সম্প্রতি সেসব মামলায় জামিনে বেরিয়ে এসে আবারো পুরনো পেশায় যুক্ত হয় লুৎফর রহমান। এলাকায় অপরাধ ও চুরি বেড়ে যাওয়ায় চরচতিলা বাজারে সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায়, লুৎফর রহমান চিহ্নিত চোর দাবি করে, তাকে গ্রেফতার করতে ওসি মোশারফ হোসেনের কাছে মৌখিক দাবিও জানিয়েছিলো এলাকাবাসী।

এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই লুৎফর রহমান একজন কুখ্যাত গরু চোর, তার নামে আগের ১১টি মামলা রয়েছে,  এই ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares