1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কের, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কের, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মোঃ আকরাম হোসাইন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
Spread the love

মোঃ আকরাম হোসাইন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ৭ নং বামনী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে রবিন হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে পশ্চিম সাগর্দী রবিনের নিজ বাড়ি থেকে ডেকে এনে তাঁকে কোপানো হয়। রবিন উপজেলার বামনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানাযায়, বামনীর পশ্চিম সাগরদী গ্রামের কালভার্ট এলাকায় সম্প্রতি আশপাশের তরুণরা আড্ডা দেয়। এখানে এসে কিছু তরুণ নেশা করে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে রবিনের সঙ্গে কয়েক তরুণের কথাকাটাকাটি হয়। এরপর সবাই চলে যায়। রাত ৯টায় ঘটনা সমাধানের কথা বলে রবিনকে বাড়ি থেকে ডেকে সামনে নিয়ে আসা হয়। একপর্যায়ে শান্তর নেতৃত্বে একদল লোক তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সময় রবিনের সঙ্গের আরো ৪-৫ জনকে পিটিয়ে আহত করা হলেও তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। রবিন একই এলাকার আবুল হাওলাদারের ছেলে। হামলাকারীরা পূর্ব ও মধ্য সাগরদী গ্রামের বাসিন্দা।উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহব্বায়ক মোঃ কাউছার হোসেন জানিয়েছেন, বাড়ি থেকে ডেকে এনে শান্তর নেতৃত্বে যুবলীগ নেতা রবিনকে কোপানো হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি লহ্মীপুর ২ আসনের সংসদ সদস্যসহ দলের নেতাদের জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।ঘটনার পর থেকে শান্তর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। খবর পেয়ে রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তর নেতৃত্বে হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares