1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী পালন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
Spread the love

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকালে তাঁর গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

 

বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার, গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভূঞাপুর ও গোপালপুর থানার অফিসার ইনচার্জ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও ওনার সহধর্মিণী কুলসুল জামানের সমাধি জিয়ারত করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।

 

উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares