1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগেরহাটে ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রান - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

বাগেরহাটে ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রান

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমনণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
Spread the love

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমনণিঃ বাগেরহাটের মোংলায় ইজিভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুূধবার (২০ এপ্রিল) বিকেলে শহরতলীর কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের বাসিন্দা মিন্টু রায়ের (৩৫) শিশু পুত্র নিরুপম রায় (০৬) বুধবার বিকেল ৫টার দিকে দাদী উর্মিলা রায়ের (৭৫) সাথে পাশের বাড়ীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে নিরুপম দাদীর হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিভ্যানের নিচে পড়ে। ইজিভ্যানের নিচে পড়লে শিশুটির পিঠের উপর দিয়ে ভ্যানের চাকা চলে যায়। এতে গুরুতর আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ ফয়সাল ইসলাম স্বর্ন বলেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়েছিলো তখন তার অবস্থা খুবই আশংকাজনক ছিলো। পরে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে তার মৃত্যু হয়। এদিকে একমাত্র শিশু পুত্রের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা শম্পা রায় (২৫)। মৃত সন্তানকে কোলে নিয়ে শোকে কাতর মা বলছেন, তার শিশু মারা যায়নি, ঘুমাচ্ছেন। কোল থেকে মৃত ছেলেকে ছাড়ছেন না, কাউকে নিতেও দিচ্ছেন না। কোলে আঁকড়ে রেখে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকছেন। মা ও সন্তানের এমন দৃশ্য দেখে চোখের পানি ঝরেছে হাসপাতালের সকলের। কেউই যেন মেনে নিতে পারছেন না এমন মৃত্যুকে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares