1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মৌলভীবাজারে ডায়রিয়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারে ডায়রিয়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
Spread the love
কপিল দেব, জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । প্রতিদিনই ডায়রিয়ায় প্রকোপে শিশুসহ সব বয়সীদের ভিড় বাড়ছে হাসপাতালে। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগী বেড়েছে ২৮ জন।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন, গত রোববার ভর্তি হয় ৪০ জন।
তার মধ্যে ১৯ এপ্রিল মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে ৯, রাজনগরে ২, কুলাউড়ায় ৩, বড়লেখায় ৪, কমলগঞ্জে ৩, শ্রীমঙ্গলে ৪ ও জুড়ি উপজেলায় ৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৯৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত সাড়ে তিন মাসে জেলায় ডায়রিয়ায় মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৬৮ জন। সুস্থ হয়েছে ৪ হাজার ৮৯৩ জন।
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কে এম হুমায়ুন কবির বলেন, ‘জেলায় ডায়রিয়া প্রকোপ বেড়েছে। বাইরের খাবার খাওয়া ও দূষিত পানি পান করার কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের পর্যাপ্ত ওষুধ, স্যালাইন মজুত রয়েছে। আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।’
মৌলভীবাজার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু বিশেষজ্ঞরা ডায়রিয়া ওয়ার্ড এসে পরিদর্শন করে গেছেন। গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। হাসপাতালে আগতদের সব ধরনের সেবা দিচ্ছি।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ পরামর্শ দিয়ে বলেন, অতিরিক্ত গরমের কারণে পানির স্তর নিচে নেমে যায়। ফলে মানুষ পুকুর, নদী-নালার দূষিত পানি পান করেন। এতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। তিনি সব ধরনের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares