1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক; বাসাইলের সেই সাবেক ইউএনও ক্লোজড - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক; বাসাইলের সেই সাবেক ইউএনও ক্লোজড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
Spread the love

টাঙ্গাইলের বাসাইলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাম্প্রতিক যোগদানকারী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেনকে ক্লোজড করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।

শনিবার (৯ এপ্রিল) বিকালে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া করিমগঞ্জ নির্বাহী কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন।

সহকারী কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়া বলেন, আমি যতদুর শুনেছি করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রানালয় ক্লোজড করেছেন। তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে রিলিজ নিয়ে চলে গেছেন।

জানা গেছে, মনজুর হোসেন (১৭৩৩০) ৩৩তম বিসিএস, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে মির্জাপুর থানার অন্তর্গত এক কলেজ ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

এনিয়ে উক্ত ছাত্রী সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রানালয়ে একটি অভিযোগ পত্র দায়ের করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগে স্মারক নং-০৫.৪১.৯৩০০.০০৩.০৭.০০৩.২০- ১০৪ এর ভিত্তিতে জেলা প্রশাসকের কার্য্যালয়, টাঙ্গাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর গোপনীয় শাখা গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় এর তদন্তকার্যে উক্ত ছাত্রী ও অভিযুক্ত ইউএনও মনজুর হোসেনকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আর সেদিন থেকে তিনি করিমগঞ্জ আসেনি।

এ কেলেঙ্কারির ঘটনায় দৈনিক শিরোমণি অনলাইন সহ বিভিন্ন জাতীয় প্রিন্ট মিডিয়ায় এবং অনলাইনে ফলাও করে ছাপা হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রানালয় তাকে ক্লোজড করে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares