1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সিলেট জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন জকিগঞ্জ এর চার পুলিশ কর্মকর্তা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন জকিগঞ্জ এর চার পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
Spread the love
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ সিলেট: সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোশাররফ হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহন রায়।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় মোঃ জাকির হোসাইন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোশাররফ হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং সাব ইন্সপেক্টর মোহন রায়, জকিগঞ্জ থানা, সিলেটকে সম্মাননা প্রদান করেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার, পরিত্রাণসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানাগেছে, জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানা এলাকায় ডাকাত গ্রেফতার, মাদকের বড় বড় চালানসহ মাদক কারবারীদের গ্রেফতারসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে সিলেট জেলার শ্রেষ্ট সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননাও দেওয়া হয়। থানার নবাগত ওসি মোঃ মোশাররফ হোসেন যুগদানের পর থেকেই বিভিন্ন অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন কাজের স্বকৃতি স্বরূপ অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পুরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, সাব ইন্সপেক্টর মোহন রায়সহ সকলকে সর্ব ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে কথা হলে সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সকল প্রকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগীতার জন্য তিনি জকিগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণের কাছে সহযোগীতাও কামনা করেছেন। জকিগঞ্জ থানা পুলিশ সদস্যদের সম্মিলিত দায়িত্ব পালন, কর্মনিষ্ঠায় এই স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে। আমিসহ জকিগঞ্জের ০৪ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করায় অত্যন্ত আনন্দের সহিত সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares