মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পের গৃহ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শনিবার, ২ এপ্রিল, ২০২২
Spread the love
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরী আজ ২রা (এপ্রিল) শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নির্মিত গৃহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাগন উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত জেলা প্রশাসনে সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরী।উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।