1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা আহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা আহত

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
Spread the love

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার জন্য নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের ৫ নেতা গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আহত শ্রমিকলীগ নেতা রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।আহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার বিল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ, বারুইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির মল্লিক, সাধারণ সম্পাদক ফেরদাউস মোড়ল এবং বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আক্তার বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে জহির মল্লিক বাড়ি ফিরেছেন। অন্যরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সদর হাসপাতালে চিকিৎসাধীন বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ বলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে শুক্রবার (২৫ মার্চ) সকালে টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল। এজন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে স্থানীয় নেতাকর্মীদের আমরা আমন্ত্রণ জানাতে যাই। উজলপুর বাজারে নেতাকর্মীদের সাথে কথা বলে দুটি মোটরসাইকেলে করে আমরা বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আড়পাড়া বাজারে পৌছালে রাস্তার উপর বেঞ্চ ও গুনো ফেলে আমাদের পথ আটকায়। মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশ থেকে যাওয়ার চেষ্টা করি। এসময় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মোড়লের ছেলে অনিক মোড়ল, স্থানীয় মোস্তাকিন মোড়ল, হালিম মোড়ল, এরশাদ মোড়ল, ইরফান মোড়ল, ইমাম মোড়লসহ ৪০-৫০ জন আমাদেরকে এলাপাথারি মারপিট শুরু করে। এতে আমরা সবাই মোটরসাইকেল থেকে পরে যাই। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপাতে থাকে।বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ও বাগেরহাট পৌরসভার নকশাকার ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন বলেন, দলীয় কাজ শেষে ফেরার পথে কোন কারণ ছাড়াই আমাদের উপর হামলা করেছে। এতে আমরা পাঁচজন গুরুত্বর আহত হয়েছি। তারা যে শুধু আমাদের উপর হামলা করেনি, এর আগে এলাকার অনেককে মারধর করেছে হালিম মোড়ল ও তার সঙ্গীরা। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলাও রয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আড়পাড়া এলাকায় হামলার ঘটনায় আহত রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares