1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কানাইঘাটে পা কেটে নেওয়ার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা আটক-২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

কানাইঘাটে পা কেটে নেওয়ার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা আটক-২

কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
Spread the love

কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামের গোষ্টিগত দ্বন্ধের জের ধরে হত্যা মামলার আসামী কামাল উদ্দিনকে প্রতিশোধ পরায়ন হয়ে ডান পায়ের গোড়ালী কেটে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন গুরুতর আহত কামাল উদ্দিনের স্ত্রী সেলি বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত স্থানীয় ইউপি সদস্য আফতাব উদ্দিন (৫০) ও ছত্রপুর গ্রামের গ্রেফতারকৃত মামুন উদ্দিনের স্ত্রী ফাতেহা বেগম (৩০) সহ অপর গোষ্টির ৮ জনকে আসামী করে গত রবিবার কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৯ তারিখ-২০/৩/২২ইং। ধৃত ইউপি সদস্য আফতাব উদ্দিন ও ফাতেহা বেগমকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইদুল ইসলাম জানিয়েছেন ঘটনার হুকুম দাতা ও মূল পরিকল্পনাকারী হিসাবে কামাল উদ্দিনের উপর বর্বচিত হামলার ঘটনায় ইউপি সদস্য আফতাব উদ্দিনকে এ মামলায় আসামী করা হয়েছে। এফআইআর ভূক্ত আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। প্রসঙ্গত যে, ছত্রপুর গ্রামে গোষ্টিগত দ্বন্ধের জের ধরে ২ বছর পূর্বে অপর গোষ্টির এবাদুর রহমানকে কামাল উদ্দিন গোষ্টির লোকজন হত্যা করেন। এবাদ হত্যা মামলার আসামী ছিলেন কামাল উদ্দিন। এ হত্যাকান্ডের প্রতিশোধ নেওয়ার জন্য গত শনিবার বিকেল ৫টার দিকে কামাল উদ্দিন নিজ বাড়ী থেকে গাছবাড়ী বাজারে যাবার পথে পথিমধ্যে এবাদুর রহমানের গোষ্টির লোকজন কামাল উদ্দিনের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে তার দুই পায়ে উপর্যপুরী আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ডান পায়ের গোড়ালী অংশ কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরদিন রবিবার বিকেল ৫টার দিকে পুলিশ এলাকায় তল্লাশী চালিয়ে কামাল উদ্দিনের উপর হামলাকারী মামুন আহমদের বসত বাড়ীর পুকুরের পাড়ে একটি খড়ের ঘর থেকে কেটে নেওয়া পা পলিথিনে মুড়ানো অবস্থায় উদ্ধার করে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares