1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা

গোপালপুরে বৈরাণ নদের উপর বিপদজ্জনক বলাটা সেঁতু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
Spread the love

দুই বছর আগে একটি স্লাভ ও দুটি গার্ডারে ফাটল ধরেছে। ভারী যানবাহণ উঠলেই সেঁতু কাঁপতে থাকে। দেড় বছর আগে যান পারাপার বন্ধের জন্য বিপদজ্জনক সাইনবোর্ড দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় সেঁতুর দুই পাশের মাটি খুড়ে করা হয়েছে খন্দক। ব্যস্ততম গোপালপুর-ভূঞাপুর সড়কে বৈরাণ নদের এমন জীর্ণ সেঁতু নিয়ে বিপাকে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

পৌরসভার সূতী পলাশ এলাকার সাবেক কমিশনার সাইফুল ইসলাম জানান, ১৯৯২-৯৩ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বৈরাণ নদের উপর বলাটা সেঁতু নির্মিত হয়। টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের মানুষ ভূঞাপুর হয়ে বঙ্গবন্ধু সেঁতু পাড়ি দিয়ে উত্তরবঙ্গে যোগাযোগ ও পণ্য পরিবহণে এই সেঁতুটি ব্যবহার করেন। দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বৈরাণ নদ খননের সময় অপরিকল্পিতভাবে সেঁতুর নিচের মাটি কেটে নেয়। বর্ষাকালে স্রোতে মাটি ধুঁয়ে সেঁতুর পিলার আলগা হয়ে যায়। ফলে সেঁতুটি মারাত্মক বিপদজ্জনক হয়ে পড়ে।

উপজেলা এলজিইডি অফিস জানায়, ১ হাজার মিটার চেইনেজ ও ৮০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডারের বলাটা সেঁতুর একটি স্লাভ ও দুটি গার্ডারে ফাটল ধরেছে। ফলে সেঁতুটির একপাশ কিছুটা কাত হয়ে গেছে। ভারী যানবাহণ উঠলে এটি কাঁপতে থাকে। যে কোন সময় সেঁতুটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, এলজিইডি প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে গোপালপুর-ভূঞাপুর ভায়া ফলদা সড়কটি নির্মাণ করছে। কিন্তু জীর্ন ও নড়বড়ে বলাটা সেঁতু ভেঙ্গে সেখানে নতুন সেঁতু নির্মাণ না করায় জনগণ সড়কের সুফল পাচ্ছেনা। টানা দু্ই বছর ধরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সেঁতু নিয়ে কথা হয়, রেজুলেশন হয়। ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। কিন্তু এলজিইডি মানুষের দুর্ভোগকে পাত্তা দিচ্ছেনা। ভারী ও মাঝারী যানবাহণ ২০-২৫ কিলো ঘুরে গন্তব্যে যেতে ভোগান্তি হচ্ছে।

গোপালপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, বলাটা সেঁতুর বিপদজ্জনকদশা এবং মানুষের ভোগান্তি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ভোগান্তির সত্যতা স্বীকার করে জানান, আপাতত এখানে দ্রুত বেইলী ব্রীজ নির্মাণের সুপারিশ করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি