1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হবিগঞ্জের পথশিশুরা আসক্ত মরণনেশা ‘ড্যান্ডি’তে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

হবিগঞ্জের পথশিশুরা আসক্ত মরণনেশা ‘ড্যান্ডি’তে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
Spread the love

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে দিন দিন বাড়ছে পথশিশুর সংখ্যা। ৮ থেকে ১২ বছরের এসব শিশু ভিক্ষাবৃত্তির পাশাপাশি আসক্ত হচ্ছে মরণনেশা ‘ড্যান্ডি’তে। দিবালোকে চোখের সামনেই তারা এ নেশায় আসক্ত হচ্ছে প্রতিনিয়ত। এতে তাদের ভবিষ্যত অন্ধকারে যাচ্ছে। শহর ও আশ-পাশ এলাকায় ছড়িয়ে পড়েছে এর ব্যাপকতা। শহরের এক শ্রেণির রং ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায়
কোমলমতি শিশুদের কাছে বিক্রি করছে ড্যান্ডি নাম এ মরণ নেশা। ফলে স্কুল পড়–য়া ও পথশিশুরা এ নেশায় আসক্ত হচ্চে। বর্তমানে শহরের পথশিশুরা সংখ্যা প্রায় ৩০ জন। শহরের আনাচে-কানাচে প্রকাশ্যেই চলে তাদের এ নেশা গ্রহণ। তবে এ বিষয়ে নেই কোন উদ্যোগ। কথা হয় পথ শিশু ফাতেমার সাথে। ১০ বছর বয়সী ফাতেমা শহরে প্রকাশ্যেই গ্রহণ করছে ড্যান্ডি। কেন সে ড্যান্ডি খায় জানতে চাইলে সে বলে, ‘পেটে ক্ষুধা লাগলে ড্যান্ডি খাই’।শহরের পথে-ঘাটে জীবন কাটে ফাতেমার। পিতা নেই, দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন তার মা। ৪ ভাই-বোনের মধ্যে ১ জন নিখোঁজ। আরেকজন চলে গেছে অন্যত্র। ছোট ভাইকে নিয়ে শহর ঘুরে বেড়ায় সে। পথচারীদের কাছে চেয়ে জুটে খাবার। বেশির ভাগ সময় উপুস থাকতে হয় তাদের। ঘুমানোর জায়গা না থাকায় বিভিন্ন দোকানের বারান্দায় একমাত্র ভরসা। ভিক্ষার পাশাপাশি মরণনেশা ড্যান্ডি গ্রহন করে। তার কাছে ড্যান্ডি গ্রহনের নির্ধারিত কোন সময় নেই। যখন ইচ্ছে হয়, তখনই সে ড্যান্ডি নেয়।
শুধু ফাতেমা নয়। আরও অনেক পথশিশু চোখে পড়ে শহরের বিভিন্ন স্থানে। বেশির ভাগ দেখা যায় সরকারি কলেজের সামনে। তাদের আচরণে প্রায়ই বিড়ম্বনায় পড়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।এ বিষয়ে সুজনের সভাপতি অ্যাড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, এসব পথশিশুদের বিষয়ে গুরুত্ব দেয়া দরকার। এ ব্যাপারে দায়িত্ব এড়িয়ে চলছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। তাদের ব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহণ করা না হলে আরো অনেকের জীবন এভাবেই নষ্ট হয়ে যেতে পারে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীস দাশ জানান, ড্যান্ডি’র প্রভাবে ঝিমুনি, ক্ষুধামন্দা, শ্বাসকষ্ট দেখা দেয়। পাশাপাশি আক্রান্ত হয় ফুসফুস, লিভার, কিডনিসহ শরীরের নানা অঙ্গ। ফলে জীবন হারানোর শঙ্কা রয়েছে।হবিগঞ্জ সমাজসেবার সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, ‘পথশিশুদের পুনর্বাসনে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এসব শিশুদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে’।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares