নওগাঁর ধামইরহাটে গুরুতর আহত অবস্থায় যুবকের মৃত্যু
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে গুরুতর আহত অবস্থায় কার্লুস হেমরম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই যুবক উপজেলার পৌরসভা এলাকার ৩নম্বর ওয়ার্ড মাহালিপাড়া গ্রামের মৃত ফিলিপ হেমরমের ছেলে।গত রবিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার পৌরসভা এলাকার ৩নম্বর ওয়ার্ড মাহালিপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে নিহত ওই যুবকের বুকে এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের মা জিসুপিনা ট্রুডু বিচার চেয়ে বলেন, ‘ছেলেকে অনেক মারা হয়েছে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। পার্শ্ববর্তী মঙ্গলকোটা গ্রামের কয়েকজন যুবক তার ছেলেকে ধরে নিয়ে গেছে বলে তিনি জানান। ওই ওয়ার্ডের কমিশনার মাহবুব আলম বাপ্পী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।