1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইউরোপে ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে নিহত ৮ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

ইউরোপে ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। চাল উড়ে গেছে বিখ্যাত ও২ অ্যারেনার।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়।

ঝড়টি পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল দিয়ে স্থলে উঠে আসে, এতে ওই উপকূলে প্রবল ঢেউ সৃষ্টি হয় বলে জানিয়েছে রয়টার্স।

লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে এক নারী নিহত হন। লিভারপুলে ঝড়ে উড়ে আসা বস্তুর আঘাতে গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হ্যাম্পশায়ারে উপড়ে পড়া গাছের সঙ্গে চলন্ত গাড়ির সংঘর্ষে আরেক ব্যক্তি নিহত হন।

নেদারল্যান্ডসে উপড়ে পড়া গাছের আঘাতে তিন জন নিহত হন। ঝড়ে নৌকা থেকে উড়ে গিয়ে পানিতে পড়ে এক ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়। ঝড়ে বেলজিয়ামে একটি হাসপাতালের ছাদে ক্রেন এসে আছড়ে পড়ে।

আয়ারল্যান্ডে ঝড়ের কারণে সৃষ্ট আবর্জনা পরিষ্কার করার সময় গাছ পড়ে আরেক ব্যক্তি নিহত হন।

প্রবল ঝড়ে লন্ডনের সাদা গম্বুজওয়ালা ওটু অ্যারেনার ছাদ ছিন্নভিন্ন হয়ে যায়, উঁচু ভবনগুলোও কেঁপে ওঠে।

ওয়েলসে ঝড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে এক লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে প্রাচীন বহু গাছও উপড়ে পড়ে।

ইংল্যান্ডে তাণ্ডব চালিয়ে ঝড়টি স্ক্যান্ডিনেভিয়া ও উত্তর ইউরোপের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায় বলে শুক্রবার রাতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।

ঝড়ের কারণে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল হয়। এক লাখেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে আছে বলে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে। ফেরি ও ট্রেন সার্ভিসও বাতিল করা হয়েছে।

নেদারল্যান্ডসের স্কিপোল বিমানবন্দর প্রায় ৩৯০টি ফ্লাইট বাতিল করেছে বলে এক মুখপাত্র জানিয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares