1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদীতে পুলিশের 'বডি ওর্ন' ক্যামেরা ব্যবহার উদ্বোধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

নরসিংদীতে পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে নরসিংদী জেলার সকল ইউনিটগুলোতে ধাপে ধাপে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।

নরসিংদী জেলার জেলখানার মোড় এলাকায় আজ ১৭ ফেব্রæয়ারী রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সদস্যদের মাঝে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

নরসিংদী জেলার ১ম পর্যায়ে ৭ থানায় ৭ টি এবং ট্রাফিক বিভাগে ৮ টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম জানিয়েছেন, ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে এবং জনগণের কল্যাণ হবে। যেহেতু নরসিংদী শহর একটি ব্যস্তময় শহর তাই ট্রাফিকের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের এই ক্যামেরা দেওয়া হবে।

পুলিশ সুপার জানান, একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে।

এদিকে জেলাখানার মোড় এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্য সার্জেন্ট সালাউদ্দিন সংবাদকর্মী রুদ্রকে বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয় নরসিংদী জেলার ট্রাফিক বিভাগে ৮ টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করায় আমাদের কাজের গতিবিধি অনেকটা বেড়ে যাবে এবং এতে আমরা অনেক উপকৃত হলাম।

এদিকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন নেতা সহ সদস্যরা সংবাদকর্মী রুদ্রকে বলেন, বর্তমানে নরসিংদী জেলা থেকে দুর্নীতি এবং যানজট নিরসনের লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয় খুবই নিষ্ঠার সহিত কাজ করছে। তাই আমাদের পরিবহন পরিবারের পক্ষ থেকে এ জেলার আইন প্রশাসনের সকলকে জানাই অভিনন্দন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares