1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে অসহায় ভাইবোনের আকুতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love
মহেশখালী প্রতিনিধিঃ মহেশখালীতে পৈতৃকসুত্রে প্রাপ্ত জমি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টিকামনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অসহায় পাঁচ বোন ও দুই ভাই।তারা হলেন, মছুদা বেগম, মাবিয়া খাতুন, মিনুয়ারা বেগম,ফাতেমা বেগম, ছেনোয়ারা বেগম এবং মোঃ নেছার ও আমান উল্লাহ। তাদের বাড়ি মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়া গ্রামে।
তারা জানান, তাদের পিতা আব্দুল আজিজের মৃত্যুর পর পৈতৃকসূত্রে প্রাপ্ত জমির ভোগ দখলে ছিলেন পাঁচ বোন ও দুই ভাই। পরবর্তীতে তাদের অসহায়ত্বের সুযোগে ঐ জমিতে চোখ পড়ে স্থানীয় প্রভাবশালীদের। কিছুদিন পূর্বে জমিতে তারা ঘর নির্মাণের চেষ্টা করলে প্রতিপক্ষ হাজ্বী মিয়া হোসেনের ছেলে রোশন আলী জমিটি ক্রয় করেছে বলে জোর করে দখল করে নেয় বলে অভিযোগ করেন।
ঠিক তখন থেকেই বিভিন্ন সময় জমির দখল নেয়ার চেষ্টা করেছে অসহায় ভাই বোনরা। কিন্তু প্রভাবশালীর ক্ষমতার কাছে প্রতিবারই হেরে যায়। এদিকে প্রতিপক্ষ রোশন আলী জমিটি দখলে নিয়ে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করে। এদিকে গত ১১ ফ্রেব্রুয়ারী রাতে জমিতে হামলা চালিয়েছে বলে মিথ্যা ঘটনা সাজিয়ে প্রতিপক্ষ রোশন আলী অসহায় ভাই বোনদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং মামলার ভয় দেখায়। এরকম কোন ঘটনা ঘটেনি বলে দাবী করে নেছার ও আমান আরো বলেন, “প্রতিপক্ষ রোশন আলী জমির চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যদি আমরা হামলা করি তবে তার সিসি ক্যামেরায় তা রেকর্ড হবে। সেই রেকর্ড চেক করলে সাজানো ঘটনার বিষয়ে জানা যাবে। রোশন আলী আমাদের ফাঁসিয়ে জমির দখল নিতেই এমনটি করেছে মূলত।
গতকাল সোমবার (১৪ ফ্রেব্রুয়ারী) বিকেল ৩টায় সরজমিনে উত্তর ঘোনাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, স্থাপনাবিহীন খোলা জায়গায় গাছের উপরে বেশ কয়েকটি উন্নতমানের সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরা গুলো জনৈক রোশন আলী স্থাপন করেছে বলে স্থানীয়রা জানান।
এই বিষয়ে অভিযুক্ত রোশন আলী জানান, জনৈক মৌলানা নুরুল হকের নিকট থেকে গত ২০১৭ সালে জমিটি ক্রয় করেছে। সেখানে প্রতিপক্ষের লোকজন জমি দাবী করে দখলের চেষ্টা করে হামলা চালায়।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি