1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরের সেই মাদক সম্রাজ্ঞী বিউটি আবারো গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

গোপালপুরের সেই মাদক সম্রাজ্ঞী বিউটি আবারো গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

গোপালপুরের সেই মাদক রাণী বিউটিকে আবারো গ্রেফতার করা হয়েছে। এবার দিয়ে এই মাদক রাণী তিন বছরে ৯ বার গ্রেফতার হলেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপালপুর পৌরশহরের নন্দনপুর বাজার এলাকায় মাদক উদ্ধারে অভিযান নামে ডিবি পুলিশ। অভিযানে দুই গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিউটি বেগমকে আটক করা হয়। বিউটি বেগম নন্দনপুর এলাকার বাসিন্দা।

থানার সূত্র জানায়, বিউটি বেগম (৪৯) নামের এই নারী একজন পুরনো মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। বেশকিছু মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এদিকে মাদক রাণী বিউটির গ্রেফতারে নিন্দুকরা বলছেন, মাসোহারা কমে গেলেই নেপথ্যের একটি মহল এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলকাঠি নাড়ান। ফলে লোহার হাতকড়া পড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিউটির দুহাতে। কখনো বিউটিকে গ্রেফতার করে নিয়ে আসে থানা পুলিশ। কখনো আটক হয় র্যাবের কাছে। আবার কখনো গ্রেফতার হয় ডিবি পুলিশের হাতে। আর দুদিন না যেতেই নেপথ্যের মহলটি অনেক টাকা খরচ করে বিউটিকে জামিনে বের করে আনে। প্রায় এক দশক ধরেই বিউটিকে ধরমার করে গ্রেফতার করা, দ্রুত জেলহাজতে পাঠানো এবং তাকে জামিনে বের করে আনার খেলা চলে। আর মাদক রাণী বিউটি জামিনে জেল থেকে মুক্তবাতাসে বের হয়েই সেই আগের মতোই তার মাদক ব্যবসা পুনরায় চালু করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নন্দনপুর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ বিউটি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে নিয়মিত মাদক মামলা রজ্জু শেষে আসামীকে আদালত পাঠানো হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares