1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাজনগরে ২৪তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজনগরে ২৪তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা সার্বজনীন শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে ২৪তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী  হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ (ফেব্রুয়ারী) সোমবার থেকে ১৭(ফেব্রুয়ারী) বৃহস্পতিবার পর্যন্ত পূজাঅর্চ্চনাসহ গীতা পাঠ ও ভাগবতীয় আলোচনা সহ নানা আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সরকারের ঘোষিত শতভাগ মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন উপলক্ষে রাজনগর উপজেলার চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে সাজ সাজ রব চলছে । বিষয়টি নিশ্চিত করেছেন চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি বিভাস দেব ও সাধারণ সম্পাদক নারায়ন দেব।তাহারা জানান , চার দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনের আয়োজনে রয়েছে (১৪ ফেব্রুয়ারী) সোমবার গীতা পাঠও শ্রীমদ্ভগবদগীতা নিয়ে আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের শুভ অধিবাস কীর্তন। এদিন কীর্তন পরিবেশন করবেন শ্রীমান অধীর সেন,নিত্যানন্দ সম্প্রদায়, কুলাউড়া। দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়োজনে রয়েছে (১৫ ফেব্রুয়ারী ও ১৬ ফেব্রুয়ারী  ) মঙ্গলবার ও বুধবার  ব্রাহ্মমৃহূর্ত থেকে হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের আরম্ভ। সংকীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী নবসখী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী জয় মা সম্প্রদায় ( চট্টগ্রাম ),শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল) এবং আশ্রম সম্প্রদায় (রাজনগর), শ্রীশ্রী পঞ্জবটী সম্প্রদায় (শ্রীমঙ্গল), শ্রীশ্রী রাম কানাই সম্প্রদায় (সিলেট )।এবং সর্বশেষ চতুর্থ দিন পূর্ণাহুতি (১৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দধির ভান্ড ভঞ্জন ও মহোৎসবের সমাপন।চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি বিভাস দেব ও সাধারণ সম্পাদক নারায়ন দেব আরও বলেন, চার দিনব্যাপী এই আয়োজনে উৎসবকে সফল করতে সনাতনী ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা বিশেষভাবে সহযোগিতা করছেন। করোনা ভাইরাসের কারণে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য সরকারি নির্দেশনা মেনে এবারের উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আমরা আশা করছি এই বছরও ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা পাবো।এদিকে বর্তমান কার্যকরী কমিটির সভাপতি শ্রী রনজিৎ দেব ও সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু দেব বলেন, চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে ২৪তম বাষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী  হরিনাম যজ্ঞানুষ্ঠান গত ২৪ বছর ধরে আমরা এই উৎসবের আয়োজন করে আসছি। সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের ও বিদেশে অবস্থানরত সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা অনুযায়ী নিমন্ত্রণ পাঠানোর চেষ্টা করি। উৎসব উপলক্ষে প্রায় হাজার হাজার ভক্তের মিলন মেলা/ সমাগম ঘটে। গত বছর করোনার কারণে আমরা সীমিত পরিসরে এই আয়োজন করেছি।এই বিষয়ে তাহারা আরও বলেন, আমাদের সকল সদস্য এই উৎসব ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি  আপনারা শুনে আনন্দিত হবেন যে এই প্রথম মৌলভীবাজার জেলার চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের পাশে শ্রী শ্রী হনুমান মন্দির  অর্জুন দেব ও কপিল দেব তাহাদের উৎসাহ ও উদ্দিপনায় গত ২০১৬ইং সাল হইতে চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে পাশে শ্রী শ্রী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয় এবং গত ০২-০২-২০২২ইং তারিখ বুধবার  দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ই মাঘ ১৪২৮ বাংলা শাস্ত্রানুসারে সংকট মোচন শ্রী হনুমান জিউ’র মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে এইদিন থেকে সকল ভক্ত বৃন্দের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। উৎসবে অংশগ্রহণ ও সকল প্রকার দান সাদরে গ্রহণ করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares